চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির জনস্রোতে আওয়ামী লীগ সরকার পাগল হয়ে গেছে। খুলনায় মহাবেশ বন্ধ করার জন্য গাড়ি বন্ধ করেছে দুইদিন আগে থেকে। সড়ক পথ, নৌ-পথ বন্ধ করেও খুলনার সমাবেশ ঠেকাতে পারেনি। হামলা করে, মামলা করে, নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশের অভিযান চালানোর পরও নেতাকর্মীরা ইস্পাত কঠিন সাহস নিয়ে দূর-দুরান্ত থেকে পায়ে হেঁটে সমাবেশে এসেছে। পুরো খুলনাকে সরকার অচল করতে চেয়ে ব্যর্থ হয়েছে। অপরদিকে পুরো খুলনা নগরীকে জনগণ বিএনপির শহরে পরিণত করেছে। আওয়ামী লীগ প্রশাসনে রদবদল করে, সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে ক্ষমতা আর পাকাপোক্ত রাখতে পারবে না। জনগণের এই জনস্রোতে আওয়ামী লীগ ভেসে যাবে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের আবিদুর রহমান আবিদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমানত শাহ (রহ.) দরগাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণকালে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, সারা দেশে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ। আওয়ামী লীগ জনগণের সমস্যা সমাধানে নজর না দিয়ে অবৈধ ক্ষমতা কীভাবে আগামীতে আবারো দখল করা যায় সে পরিকল্পনা করছে। ডা. শাহাদাত আরো বলেন, আজকে ১১ বছর পার হয়েছে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের মেধাবী ছাত্র আবিদ হত্যাকারীদের কোনো বিচার এখনো হয়নি। অনতিবিলম্বে আবিদ হত্যা মামলাটি পুনরায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আব্বাস উদ্দিন, নগর নগর বিএনপির সাবেক উপদেষ্টা শাহজাদা এনায়েতুল্লাহ খান, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এস.এম সরোয়ার আলম, ড্যাব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ডা. মাহাবুব আলম, ড্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, ড্যাব নেতা ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইয়াসিন আরাফাত, ডা. মোনায়েম ফরহাদ, চমেক ছাত্রদলের আহ্বায়ক ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী হাসান, সদস্য সচিব ডা. চৌধুরী মো. নাভিম কবির প্রতীক, ইউএসটিসি ছাত্রদলের আহ্বায়ক ডা. মো. গিয়াস উদ্দিন নয়ন, ডা. মো. হাসান প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।














