বিআইটিআইডি ইয়ার বুক প্রকাশনার মোড়ক উন্মোচন

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাটের “ঞযব লড়ঁৎহবু ড়ভ ইওঞওউ ঝঃবঢ়ঢ়রহম ঋড়ৎধিৎচ (বিআইটিআইডির এগিয়ে যাওয়ার যাত্রা) ইয়ার বুক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত সোমবার বিআইটিআইডি হাসপাতালের সেমিনার কক্ষে এটির মোড়ক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন বিআইটিআইডির প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. এম এ হাছান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সাত্তার, অধ্যাপক ডা. মো: শাকিল আহম্মদ, ডা. হাসিনা নাসরীন, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. লুবানা হোসেন, ডা. মোহাম্মদ বখাতিয়ার আলম। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বিআইটিআইডির পরিচালক ডা. মো: সাখাওয়াত উল্লাহ্‌। “ঞযব লড়ঁৎহবু ড়ভ ইওঞওউ ঝঃবঢ়ঢ়রহম ঋড়ৎধিৎফচ এর প্রধান সম্পাদক ছিলেন ডা. রুমানা রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. মো: মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন ডা. প্রণব কুমার বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধগাছে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতে ঝলসে গেলো কিশোর