নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. শাহাজাহান (২০)। তিনি নোয়াখালীর হাতিয়া থানার ননা মিয়া হাজীর বাড়ির বাসিন্দা।
গত শনিবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন দৈনিক আজাদীকে জানান, গ্রেপ্তার পরবর্তী মো. শাহাজানকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।









