বায়েজিদে ইসলামী ফ্রন্টের সমাবেশ

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বায়েজিদ বোস্তামী থানার উদ্যোগে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত শান্তিময় ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে সুন্নী জনতার এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ওয়াজেদিয়া এস এন বাদশা কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এড. আবু নাছের তালুকদার। বায়েজিদ বোস্তামী থানার সভাপতি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্ল্যা আমান। বক্তব্য রাখেন মাওলানা কাজী খালেদুর রহমান হাশেমি, আবুল কাশেম, সালাত আলী, শামসুল আলম, মো. সাদ্দাম হোসেন, গাজী নুরুল আলম ফারুকী, আবু তাহের, মুসলিম উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ করিম, কাজী মহসিন, নূরনবী হায়াৎ, কফিল উদ্দিন রাসেল, রেজাউল করিম রশিদ প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পর সাধারণ মানুষ স্বস্তির আশা করলেও সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণ সরকারের উপর আস্থা হারাতে শুরু করেছে। মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী ফ্রন্টের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইটভাটায় অভিযান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বর্ষবরণে বর্ণিল আয়োজন