বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ দরবারের আনজুমনে নওজোয়ানের উদ্যোগে গত ১৩ মার্চ থেকে ১৫ মার্চ ৩ দিনব্যাপী পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.)।এসময় উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ হারুন শেঠ, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী শিহাব উদ্দিন, আবদুল কাইয়ুম, . ওয়ালী উল্লাহ মঈন, হাফেজ মফিজ উদ্দিন, মোহাম্মদ রিয়াজ উল্লাহ, ওসমান গণী, কবির আহমদ, এহসানুল হক মিলন, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে.এম ইমরানুল ইসলাম, মিছবাহ উদ্দিন শাহেদ, রোকন উদ্দিন, আবদুল আজিজ, সরফুদ্দিন মুহাম্মদ জাহেদ, জুনায়েদ হোসেন, নঈম উদ্দিন, সোহাইল উদ্দিন, আবুল হাসানাত, আবদুল ওয়াহিদ আলআমিন, সালমানুল হক আনাস। প্রধান অতিথি বলেন, আনজুমনে নওজোয়ান বিভিন্ন শাখার সদস্যদের সার্বিক সহযোগিতায় মহানগরীর ধনিয়ালাপাড়া, কদমতলী, সুপারিওয়ালা পাড়া, টিএন্ডটি গলি, মাদারবাড়ি এলাকায় প্রায় হাজার খানেক গরীবঅসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী ডোর টু ডোর বিতরণ করে। ভবিষ্যতেও এ কর্মসূচি চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ