বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে ও আনজুমানে নওজোয়ান ব্যবস্থাপনায় গত মঙ্গলবার মাসব্যাপী নুযুলে কোরআন ও ইফতার মাহফিলের ২০তম দিবসে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে মজলিসুল ওলামার সাংগঠনিক সম্পাদক বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, কুরআন তিলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত, যা ঈমান বৃদ্ধি করে, অন্তর প্রশান্ত করে এবং কেয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশ করে। তিনি বলেন, কুরআনের প্রতিটি হরফ পাঠের জন্য ১০টি নেকি পাওয়া যায়, এটি হেদায়েতের আলোকবর্তিকা, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম এবং নিয়মিত তিলাওয়াতকারীকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখা হয়। তিনি বলেন, কুরআন তিলাওয়াত ঈমান বৃদ্ধি করে এবং মুমিনের ঈমান বাড়ায় এবং সঠিক পথের নির্দেশ দেয়।
তিনি বলেন, নিয়মিত কুরআন তিলাওয়াত ও শ্রবণ করলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং অন্তর প্রশান্ত হয়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে মনের হিংসা, ঘৃণা, ও মুনাফেকী দূর করা সম্ভব। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সদস্য আলহাজ মুসলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম শাকিল, মাওলানা আবু তাহের, মাওলানা মুসা কাজেমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












