কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদে বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আয়োজনে সকল বয়সের পুরুষের জন্য মাসব্যাপী ফ্রি পবিত্র কোরআন শিক্ষার আসরের প্রশিক্ষণার্থীদের মাঝে গতকাল শুক্রবার সনদ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানের সাধারণ সম্পাদক কে.এম ইমরানুল ইসলামের সভাপতিত্বে ও মাসিক দ্বীন দুনিয়া বিভাগীয় সম্পাদক আবদুল ওয়াহিদ আল–আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক নুরুল কবির, অধ্যাপক জামাল উদ্দিন, সদস্য হারুন অর রশীদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ফরহাত আলম, মাওলানা আবু তাহের, মাওলানা কাজী শিহাব উদ্দিন, ড. মাওলানা ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা মুসা কাজেমী। মাসব্যাপী কোর্সের প্রশিক্ষক ও বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানের সদস্য মাওলানা কাজি আশরাফুল আমিন, নওজোয়ানের সহ–সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন শাহেদ, অর্থ সম্পাদক রাশেদুল আলম, প্রচার সম্পাদক আবদুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক শরফুদ্দীন মুহাম্মদ জাহেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাইল উদ্দিন, কার্যকরী সদস্য জুনাইদ হোসেন৷ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। অনুষ্ঠানে ২৭ জনকে বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান এর পক্ষ থেকে সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এ কর্মসূচি রমাদান ছাড়াও সারা বছর চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।










