লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা (আখতারাবাদ) বায়তুশ শরফ আখতরুল উলুম বালক–বালিকা দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ৬৯ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পীর মুরিদীর আবহে পরিবেষ্ট না থেকে বায়তুশ শরফের পীর মুর্শিদরা ইহ ও পারলৌকিক কল্যাণে নিবেদিত থেকে যেভাবে দেশে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন তা অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। বায়তুশ শরফের মহান পীর মোর্শেদগণ তাঁদের কর্ম, সেবা, দয়া ও আধ্যাত্মিক সাধনা দিয়ে মানুষের অন্তর জয় করেছেন, ইসলামের সৌরভ চারদিকে ছড়িয়ে দিয়েছেন। ফলে তাঁরা মানুষের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি বলেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কর্তৃক বাংলাদেশের প্রধান প্রধান শহর–নগর–বন্দর–জনপদে ৭০০ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, স্কুল, কলেজ ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা সত্যিই অবাক করার মতো এবং দেশের অন্যান্য দরবারের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বায়তুশ শরফ দরবার মানুষের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিশুদ্ধতার জন্য কাজ করে যাচ্ছে। বায়তুশ শরফ কাদেরীয়া তরিকার মাধ্যমে দ্বীন ইসলামের সৌরভ চারদিকে ছড়িয়ে দিচ্ছে।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সিএমপির কোতোয়ালী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ফুলকলির এমডি কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ছলিমুল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মুহাম্মদ শহীদুল হক, অধ্যক্ষ মাওলানা হাফেজ ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












