বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ আসছে আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় ৭ গালফ এয়ারের একটি বিমান যোগে দেশে আসছে। আজ শুক্রবার রাতেই মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হবে। পরে রাতে নগরীর ঈদগা রামপুরার বাসায় রাখার পর কাল (শনিবার) সকাল ১০টায় ঈদগা বউবাজার দুলহান কমিউনিটি সেন্টার সংলগ্ন ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এস এম তারেক নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘ ২৭ বছর কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ
পরবর্তী নিবন্ধপরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না বিধবার