চলমান ইসরাইল-আমেরিকা-ইরান যুদ্ধে সন্দ্বীপ উপজেলার আজিমপুর নিবাসী আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির আবুল মহসিন তারেক (৪৮) নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মধ্যপ্রাচ্যের বাহরাইনে ড্রাইডকে/শীপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।
এই ঘটনায় দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। সেখানে একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা। এ সময় হামলার ঘটনাটি ঘটে। আগের দিন রোববার সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় আরেক বাংলাদেশি প্রাণ হারান।
এ বিষয়ে নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক মোশাররফ হোসেন জানান, সে দীর্ঘ ২৭ বছর যাবত বাহরাইনে কর্মরত ছিলো।












