বাসের বাক্সে ৫৫ ছাগলের মৃত্যু

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসের বাক্সের ভেতরে আনা নোয়াখালী ও লক্ষ্মীপুরের দুই ব্যবসায়ীর ৫৫টি ছাগল দম বন্ধ হয়ে মারা গেছে। এ জন্য ছাগল মালিক ও বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা এ তথ্য জানান। খবর বিডিনিউজের।

জরিমানা দেওয়া বাসের সুপারভাইজার আবুল হাশেম লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে এবং ছাগল ব্যবসায়ী মোহাম্মদ ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. খোকনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত জানায়, লালমনিরহাট থেকে শুক্রবার রাতে অনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বাক্সের ভেতর গাদাগাদি করে ফারুক ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে নিয়ে আসেন। একইসঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়ীর আটটি ছাগলও আনা হয়। ৫৫টি ছাগল বাসের বাঙে গাদাগাদি করে রাখা হয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সেরা তালিকায় চুয়েটের পিএমই বিভাগ
পরবর্তী নিবন্ধনাতনির ওজনের সমান কয়েন উপহার দিলেন নানা