বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী দুই বন্ধু

তারা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন বেড়াতে

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। তারা ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। একই ঘটনায় আহত হন আরও এক মোটরসাইকেল আরোহী। গতকাল শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ করিম বাবুর্চির বাড়ির সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতরা হলেনঢাকা মহানগরীর উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদুল ইসলাম ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম

হয়ে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো১২২৫৬৫) অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সেই বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী দুই বন্ধু।

আরিফুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত বাস ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রাকচাপায় ওমান প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধতেল সংকট, কার না পেয়ে ইজিবাইকে বরযাত্রা