সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। খবর বাসসের।
এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮–এর ধারা ১০(১) অনুযায়ী কামাল উদ্দিন মজুমদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। কামাল উদ্দিন সবুজ এক সময় বাসসের বার্তা সম্পাদক ছিলেন।
তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। কামাল উদ্দিন বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হলেন।














