বাসদ প্রার্থী শফি উদ্দিন কবিরের গণসংযোগ

চট্টগ্রাম -৯ আসন

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী এড. শফি উদ্দিন কবির আবিদ তাঁর কাঁচি প্রতীকে ভোট চাইতে জামালখান ওয়ার্ডের দেওয়ানজীপুকুর পাড়,সিড়ির গোড়া,জামালখান এবং বিকাল ৩ টা হতে ১৯ নং ওয়ার্ড ও ১৮ নং ওয়ার্ডে এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ও সমাবেশে বক্তব্য রাখেন।

এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য রিপা মজুমদার, নেভী দে,আবদুল আল জাওয়াদ, রতন চক্রবর্তী,ওয়াসিফ উদ্দিন প্রমুখ। সমাবেশে অ্যাড শফি উদ্দিন কবির আবিদ বলেন, রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক চাহিদা আদায়ের। তিনি বলেন,কাঁচি মার্কায় ভোট দিলে আপনাদের অধিকার আদায়ের লড়াই শক্তিশালী হবে। বাসদ(মার্কসবাদী) মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ,শিক্ষাস্বাস্থ্যের অধিকার নিশ্চিত,শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতসহ জনজীবনের সংকট নিরসনে দীর্ঘদিন আন্দোলন করছে। আপনারা কাঁচি মার্কায় ভোট দিয়ে জনগণের পক্ষে লড়াই করার শক্তিকে জয়যুক্ত করুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির জানুয়ারি সেশনের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রা
পরবর্তী নিবন্ধ১৭ নং ওয়ার্ডে চেয়ার প্রতীকের গণসংযোগ