বাঁশখালী উপজেলার শেখেরখীল, পুইছড়ি ও চাম্বলে অপ্রাপ্তবয়স্ক ছেলে–মেয়েদের বিয়ের আয়োজন করায় বিয়ে পড়ানো কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হয়। সূত্র জানায়, উপজেলার শেখেরখীল, পুইছড়ি ও চাম্বলে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ের আয়োজন করার খবরে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বাবার সাথে বিয়ের সংশ্লিষ্ট কাজী মো. আনোয়ারুল কবীরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে এই রকম আরও বিবাহ সম্পন্ন করার অপরাধে তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা ও মুচলেকা নেওয়া হয়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ছেলে–মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া সাপেক্ষে বিয়ে প্রদান করা হবে মর্মে মুচলেকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।












