বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

রামু উপজেলার কচ্ছপিয়ার চাকমারকাটা গ্রামে বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু চাকমারকাটাঁ গ্রামের রবিউল হাসানের ছেলে। স্থানীয় বাসিন্দা ও মৃত মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, বুধবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য দেয়া বালতির পানি নিয়ে খেলা করছিল ওই শিশু। খেলার এক পর্যায়ে শিশুটি বালতির ভিতর পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে বালতির ভিতর ওই শিশুকে পানিতে ভাসতে দেখেন তার মা। তাকে আশংকাজনক অবস্থায় পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির আঙিনার সামনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা বালতির পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক চর্চায় গুরুত্ব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সাহিত্য সভা