বালক/বালিকা ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত চট্টগ্রাম মহানগর (অনূর্ধ্ব১৪ ও ১৫) বছরের বালক/বালিকা ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের আয়োজনে মাসব্যাপী ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম গিয়াসউদ্দিন বাবর, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে এবং ফুটবল প্রশিক্ষক ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের জন্য ৩০ জন করে মোট ৬০ জনকে বাচাই করা হয়। তাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, নিয়ামত উল্ল্যা তৌহিদ, আবু নছর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউসে যাবেন মেসি
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল