বারইয়ারহাটে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাট এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর ৬টায় বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশা মারার বৈদ্যুতিক ব্যাট বহন করা ঢাকাগামী কাভার্ডভ্যানটি বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়। এ সময় গাড়ির চালক ও সহকারী লাফ দেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানে মসকিউটো কিলার ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্মবিরতিতে দিনভর বন্দর অচল, গভীর রাতে কর্মসূচি স্থগিত
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ায় তিন বাড়ির মালিক কারাগারে