নগরীর বায়েজিদ থানাধীন বার্মা কলোনি এলাকায় এক দিনমজুরের বাইসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বাইসাইকেল ও নগদ টাকা। তারা হলো, বার্মা কলোনির বাবুলের ছেলে মো. সাজ্জাদ হোসেন টিংকু ও কুমিল্লার মুরাদনগরের ফজলুল আহম্মেদের ছেলে কাউছার আহাম্মেদ।
গত মঙ্গলবার ঘটনার পর পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনমজুরের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












