ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন নাটক–সিনেমার অভিনেতা ফজরুল রহমান বাবু। ঈদের ছুটিতে তাকে সপরিবারে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ওই সময়কে এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত বলে বর্ণনা করেছেন চঞ্চল। ফেইসবুকে একটি ছবি দিয়ে কিছু কথা লিখেছেন তিনি। চঞ্চল লিখেছেন, এবারের ঈদে তার কাছে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখব, এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা!!!! খবর বিডিনিউজের।
ফজরুল রহমান বাবু যে সেরে উঠছেন সে খবরও মিলছে চঞ্চলের পোস্টে। তিনি বলেন, “আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন !!! আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক্যামেরার সামনে দেখবো। অনেক শুভ কামনা বাবু ভাই.আপনি একজনই!!!! পোস্টের মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে ফজলুর রহমান বাবু লিখেছেন, ধন্যবাদ চঞ্চল।











