বাবা নীলরতন দাশগুপ্ত | শনিবার , ১৪ জুন, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেদিন কি আসবে ফিরে, যা–ই কি আজ ভাবা? বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলাবলা, সারাদিন কাটতো আমার, জড়িয়ে ধরে গলা। বাবার হাতেই হাতেখড়ি প্রথম পড়া লেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখে দেখা।