বাফুফে এফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সের সার্টিফিকেট বিতরণ

| শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৯ পূর্বাহ্ণ

বাফুফে এফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে গতকাল ১০ এপ্রিল বিকেলে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, জাতীয় ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিজেকেএস কাউন্সিলর মশিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, বাফুফে টেকনিক্যাল বিভাগের এডমিনিস্ট্রেটর মাহাবুবুল আলম পলো। বাফুফে এফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থী ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তীর্ণ প্রশিক্ষণার্থী মোহাম্মদ কাশেম ও মনির হোসেন মনি। এ সময় বাফুফে এলিট একাডেমির কোচ জাহাঙ্গীর আলম মিন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত চৌধুরী পাবলু ও সালাউদ্দিন জাহেদ, নির্বাহী সদস্য সরোয়ার আলম মনি, সাইফুল আলম খান ও কাজী জসিমউদ্দীন, সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাফুফে এফসি ‘সি’ ডিপ্লোমা কোচিং কোর্সে উত্তীর্ণ ১৭ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে ওয়াকওভার
পরবর্তী নিবন্ধমহানগরী ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির সভা