রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের একটি প্রতিনিধিদল গত ৫ এপ্রিল বান্দরবান বিশ্ববিদ্যালয় সফর করেন। এ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ। সভায় শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














