বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, ট্রাস্টের সদস্যসচিব ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী আহমেদ নবী, প্রফেসর সরওয়ার জাহান ও প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ট্রাস্ট সদস্য মোহাম্মদ ইসলাম এবং সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং নিজস্ব ক্যাম্পাসে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় ও এবং সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












