বান্দরবানে ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগ

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৬ অপরাহ্ণ

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে গরীব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ হুমায়ূন ৫শ পরিবার ও এতিমখানার মাঝে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ নানা ইফতার সামগ্রী বিতরন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর সদর জোনের উপঅধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে.কর্নেল মোহাম্মদ হুমায়ূন বলেন, পবিত্র রমজান মাসে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমপ্রীতির এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাছ পড়ে নিহত যুবকের ঘরে শোকের মাতম কাটছে না
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বসতঘরে আগুন, বৃদ্ধা দগ্ধ