বান্দরবানে রাজপুত্র সাচিংপ্রু জেরীকে গণসংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানে সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে রাজকীয় সংবর্ধনায় বরণ করা হয়েছে। গত রোববার দুপুরে সড়কপথে বান্দরবান এসে পৌঁছান তিনি। এ উপলক্ষে বান্দরবানচট্টগ্রাম সড়কের কেরানীহাট থেকে বান্দরবান জেলা শহরের রাজারমাঠ পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে তৈরি করা হয় ৯৫টি তোরণ।

স্থানীয় রাজারমাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেন, দীর্ঘ বছর ধরে শুনে এসেছি সমপ্রীতির বান্দরবান। কিন্তু সমপ্রীতি কথাটি বলতে যতটা সহজ, বাস্তবতা অনেক কঠিন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমপ্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারের প্রাপ্ত বরাদ্ধ সুষ্ঠু বন্টনের মাধ্যমে বান্দরবান জেলায় বসবাসরত ১২টি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়। রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি সবসময় বলেনসবার আগে বাংলাদেশে। তার দিকনির্দেশনায় আগামীতে এ দেশ এগিয়ে যাবে। সেভাবে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য তথা দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান তৌফাইল আহমেদ, সাবেক ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, দৌলতুল কবীর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গণসংবর্ধনাকে ঘিরে জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং চৌত্রিশটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়।

পূর্ববর্তী নিবন্ধটপসয়েল কাটায় কারাদণ্ড ও জরিমানা, ২ এক্সকেভেটর জব্দ
পরবর্তী নিবন্ধপরিবেশের ক্ষতি করে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়