বান্দরবানে বিএনপির অস্থায়ী প্রচারণা অফিসে অগ্নিসংযোগ

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় গভীর রাতে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে। গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমাদের নির্বাচনী প্রচারণার অফিসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অফিসের ব্যানার, পোস্টারসহ গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী পুড়ে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা আরো বলেন, নির্বাচনের মাঠে জনসমর্থন দেখে একটি পক্ষ আতঙ্কিত হয়ে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। তারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানা তারা।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, গভীর রাতে কে বা কারা বিএনপির নির্বাচনী অস্থায়ী প্রচারনা অফিসে আগুন ধরিয়ে দেয়। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করতেছি। যেই করুক না কে, সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে সপ্তশতী চণ্ডীযজ্ঞানুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার