বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান৩০০ সংসদীয় আসনে প্রত্যাশিত সংখ্যক ভোট না পাওয়ায় হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম।

এদিকে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে চারটি রাজনৈতিক দলের চার জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তার মধ্যে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী ভোট পান ১ লক্ষ ৪১ হাজার ৪৫৫। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পায় ২৬ হাজার ১৬২ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদ পায় ৪৭১৮ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহ পায় ২৪৩৫ ভোট। মূলত, নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদ ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার পর জেলা নির্বাচন অফিস এ সিদ্ধান্ত কার্যকর করে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বান্দরবান ৩০০ নং আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে লড়াই হলেও ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হন। ফলে আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা.একে এম ফজলুল হককে শুভেচ্ছা জানালেন আবু সুফিয়ান
পরবর্তী নিবন্ধরং ছড়াল মনে মনে, বনে বনে