মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব গ্রীন সিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্স নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি–৩ এপেক্স কামাল পাশা, এপেক্স মোজাম্মেল হক, এপেক্স প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ–সভাপতি এপেক্স মোহাম্মদ আলীসহ, অংমে প্রু, এপেক্স ইকবাল ও এপেক্স হারুন প্রমুখ। বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কিকিউ মারমা, দ্বিতীয় হন চং রেং মো এবং তৃতীয় হন মধু চাকমা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় নুয়ই এই মারমা, দ্বিতীয় উনুসাং মারমা এবং তৃতীয় য়ই য়ই উ মারমা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












