বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ কর্ণফুলী জোনের খেলা আজ থেকে বান্দরবানে শুরু হচ্ছে। এতে অংশ নিতে গতকাল বুধবার দুপুরে বান্দরবান পৌঁছেছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৭ ফুটবল দলের খেলোয়াড়–কর্মকর্তারা। বিকালে বান্দরবান স্টেডিয়ামে অনুশীলন করে তারা। দলের ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু ও সিডিএফএ সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি দলের সাথে রয়েছেন। আজ ৫ মার্চ বৃহস্পতিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ১.৪৫ টায় খাগড়াছড়ি জেলা দলের মোকাবিলা করবে চট্টগ্রাম জেলা দল। দলের ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন দলীয় মনোবল ভাল। আশা করি জয় দিয়ে দল শুভ সূচনা করবে। তিনি দলের সাফলতা কামনায় চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন।












