বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

পুলিশ মহাপরিদর্শকআইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন গতকাল মঙ্গলবার বিকালে বলেন, আইজিপির বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে সেই বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে চোর। এরপর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল দুপুরে বিদ্যুৎ বিভাগ বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়। জেলা পুলিশের কর্মকর্তারা আইজিপির বাড়ি পরিদর্শন করেছেন। খবর বিডিনিউজের।

পুলিশ জানায়, আইজিপির বাড়িটি এখন ভাড়া দেওয়া। আইজিপি বা পরিবারের সদস্যরা এলে দোতলার একটি ইউনিটে বসবাস করেন। চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধএলডিসি থেকে উত্তরণ : বাধা কোথায়
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল