বাকশিস’র শিক্ষক সংবর্ধনা আজ

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার যৌথ আয়োজনে আজ বিকাল ৪ টায় প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে চট্টগ্রামের বেসরকারি কলেজে কর্মরত পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জনকারী শিক্ষক এবং নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি থাকবেন। এবার পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সংবর্ধিত হবেন অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া ও অধ্যাপক ড. রূপলাল বড়ুয়া। এমফিল ডিগ্রি অর্জনের জন্য সংবর্ধিত হবেন অধ্যাপক জুলায়খা আক্তার, অধ্যাপক নন্দিতা বড়ুয়া, অধ্যাপক খাদিজা আকতার, অধ্যাপক বিবি মরিয়ম, অধ্যাপক প্রশান্ত শীল, অধ্যাপক রীপা মুহুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক কামরুন্নাহার আক্তার, অধ্যাপক মো. আমির হোসাইন, প্রদর্শক মুহাম্মদ শহীদুল ইসলাম। শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসকারদীঘির পাড় আজাদ জামে মসজিদের খতমে তারাবির আখেরী মুনাজাত আজ
পরবর্তী নিবন্ধঅভিমুখ’র প্রকাশনা উৎসব আজ