তৃতীয়বারের মত বাকলিয়া সুরভী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চিত্রশিল্পী আজিজুল কদির। বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একে,এম আরিফুল ইসলাম ডিউক। বিশেষ অতিথি ছিলেন সাবেক নগর ছাত্রদলের সহ–সভাপতি ও ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে সি: যুগ্ম আহবায়ক শাহজাহান, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ওসমান, সি ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাহাত্তারপুল সিক্সার্স এবং রানার্স আপ হয় ডগ গার্ডেন আর্মি। এছাড়া ম্যান অব দা ম্যাচ মো. তারেক (রাহাত্তারপুল সিক্সার্স), প্লেয়ার অফ দা ম্যাচ– বাপ্পা (ডগ গার্ডেন আর্মি), সেরা বোলার– মো. তারেক (রাহাত্তরপুল সিক্সার্স), সেরা ইকোনমিক বোলার– মুমিন (রাহাত্তারপুল সিক্সার্স), সেরা ডোমেস্টিক প্লেয়ার– সাকিব (খালপাড়া রেনেগেডস) পুরস্কৃত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য, মো. কায়সার, মো. আকাশ, নছরুল, মিসকাত, মিরাজ, শুভ, আরিফ, সবুজ, জিকু, রুবেল প্রমুখ।











