বাকলিয়া প্রিমিয়ার কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কাণ্ডারী। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে, তাই তাদের মেধার বিকাশ ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নির্বাচিত হলে তিনি এলাকায় শিক্ষার্থীদের জন্য খেলাধুলার নিরুপদ্রব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে তাঁকে চেয়ার প্রতীকে ভোট দেয়ার জন্য অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান।

গতকাল সকাল ১০টায় বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন বশাখী পাল, পিন্টু দত্ত, মোঃ শাহিন আলম, তামহিদা আক্তার, যারিয়াতুল মুস্তফা, তাজিমুন নাহার তানিয়া, মোঃ আকবর হোসেন, জান্নাতুল নাঈম মুক্তা এবং সীমা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে’
পরবর্তী নিবন্ধ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা