৪০০ পিস ইয়াবাবসহ মো. নজির আহাম্মদ রুবেল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গত সোমবার রাত পৌন ১১টার দিকে নগরের বাস্তুহারার মসজিদ গলি থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।











