মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের পোষা কুকুরটি মারা গেছে। প্রায় ১৩ বছর ধরে চ্যাম্প নামের ওই কুকুরটি প্রেসিডেন্ট বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ছিল। পোষা ওই কুকুরটি ছিল জার্মান শেফার্ড। খবর বিবিসির। বাইডেন এবং ফার্স্ট লেডি এক ঘোষণায় তাদের প্রিয় কুকুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেন লিখেছেন, আজ আমার পরিবার আমাদের প্রিয় সঙ্গী চ্যাম্পকে হারিয়েছে। তাকে সব সময় স্মরণ করব।













