বাংলা নববর্ষ উদযাপন হবে ডিসি হিল ও সিআরবিতে

মতবিনিময় সভায় ইসরাফিল খসরু

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী ডিসি হিল ও সিআরবির শিরিষতলা এই বছর বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। চট্টগ্রাম জেলা প্রশাসন ও রেলওয়ে পূর্বাঞ্চল জোনের আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ, চট্টগ্রামের সহযোগিতায় এ বছর উৎসবটি আরও ব্যাপক, প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে।

উৎসবের পরিকল্পনা ও সুষ্ঠু আয়োজন নিয়ে সমপ্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

সভায় নববর্ষ উদযাপনকে সর্বজনীন, অংশগ্রহণমূলক ও নিরাপদভাবে আয়োজনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহানগর জাসাসের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় জাসাসের সদস্য, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা। সঞ্চালনা করেন নববর্ষ উদযাপন মঞ্চের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, রাজনীতিবিদ নিয়াজ মোহাম্মদ খান, সাংবাদিক মিয়া আরিফ, মহানগর জাসসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, সাংবাদিক হাসান মুকুল, কবি নাজমা সাঈদ, সাংবাদিক মোহাম্মদ আলী, ইমরান এমি, জসিম উদ্দিন চৌধুরী, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়াউদ্দিন, সাংবাদিক জাহিদ কায়সার, কবি আবুল কালাম, মহিউদ্দিন জুয়েল, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, নাহিদা আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সাইদুর রহমান মিন্টু, সৈয়দ ওবায়দুল করিম, রবিউল ইসলাম, এস এম জুমায়েল আমিন রুবেল, রাজন, রাজ সাগর, মো. আলি উল্লাহ, ডলি আক্তার প্রমুখ। প্রধান অতিথি ইসরাফিল খসরু বলেন, ডিসি হিল ও সিআরবিতে বাংলা নববর্ষ উদযাপন দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। সকলের সম্মিলিত অংশগ্রহণে এ বছরও একটি প্রাণবন্ত, সুশৃঙ্খল ও নিরাপদ উৎসব অনুষ্ঠিত হবে। নববর্ষ উদযাপন চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠুক সেটি আমাদের লক্ষ্য। উৎসব চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা পাঠ এবং শিশুকিশোরদের জন্য বিশেষ কার্যক্রমসহ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান দিবস ও আখেরি মোনাজাত আজ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার রিজিওনাল ও জোনাল কনফারেন্স