বাংলা সাহিত্যে কবিতা, কথাশিল্প, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তিত্ব। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। খবর বাসসের।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে এ আয়োজন করা হয়। বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ অনুমোদন করেছে।












