বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের চিকিৎসা সেবা

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউরের ফাউন্ডেশনের কার্যালয়ে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ১৬ ডিসেম্বর দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর আহমদ।

চিকিৎসা কার্যক্রমে চিকিৎসক হিসেব ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আনিসুল আউয়াল ও দপ্তর সম্পাদক ডা. রাজীব দে।

এছাড়া সহায়তায় ছিলেন সংগঠনের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ সাহা ও ডা. তন্ময় শীল। অনুষ্ঠানে চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবু জাফর, অধ্যাপক দুলাল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা শম্ভু নাথ ও নজরুলসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবার পরিকল্পনার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধকানযুল ঈমান মডেল মাদরাসার দস্তারবন্দী মাহফিল