নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম ও তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুবের। নেতৃত্বে পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও শাহিন শাহ আফ্রিদিই থাকছেন অধিনায়ক। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে না খেলা ৬ জন ক্রিকেটার আছেন এই স্কোয়াডে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাহিবজাদা ফারহান। বাংলাদেশ সফরে পাকিস্তানের ম্যাচ তিনটি হবে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে। এরপর পাকিস্তান সুপার লিগ খেলে আগামী মে মাসে আবার দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তানিরা।
পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফায়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।












