নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি–টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে। চলতি মাসেই কিউইদের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দলের মধ্যে সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা। মাঠের লড়াই শুরু ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে হবে ২৩ এপ্রিল। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ এটি বাংলাদেশের জন্য। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে উন্নতি হবে বাংলাদেশের। টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামেই হবে ২৭ ও ২৯ এপ্রিল। শেষ ম্যাচটি মিরপুরে হবে ২ মে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি–টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।













