নিউজিল্যান্ড দল সফর শুরুর আগেই দুটি পরিবর্তন করেছে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স। নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে গত বুধবার ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। সেই চোটেই তাকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন। ডানহাতি পেসারের বদলে ফেরা বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। ৩টি ওয়ানডে ও ১২টি টি–টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষটি ছিল ২০২৪ সালের এপ্রিলে। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডিজে।













