বাংলাদেশ মেরিন একাডেমিতে ইফতার মাহফিল

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে কোরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে একাডেমির শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লক ডাইনিং হল ও একেএম নুরুল আমীন স্কয়ারে একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মচারী (স্থায়ী ও অস্থায়ী), ৬০তম এবং ৬১তম ব্যাচের প্রিসি ক্যাডেট এবং পোস্ট সি অফিসার ক্যাডেটগণের সম্মিলিত অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রথম রমজান থেকে শুরু হওয়া ২০ দিনব্যাপী কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মিলিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি বমান্ড্যান্ট নৌপ্রকৌ. মো. মনজুরুল কবীর। একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী তত্ত্বাবধানে ইফতার মাহফিলে একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা/প্রশিক্ষক ও কর্মচারী এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের আয়োজন সমাজে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানা এনসিপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধনাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব রয়েছে