বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভা

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সিজেকেএস আর্চারী লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রচট্টগ্রামের মতবিনিময় সভা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে গত ৯ জুন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো. মসিউর রহমান চৌধুরী, ক্লাব কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এন.এইচ.টি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির তৈয়মুর মোরশেদকে চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মো. কামরুল হুদা পাভেলকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্চারী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলক বড়ুয়া, আশরাফুল আলম চৌধুরী, ম্যানেজার সৈয়দ মইনুল আলম সৌরভ।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ম্যাচ খেলতে চীনে গেলেন মেসিরা
পরবর্তী নিবন্ধসিজেকেএস কারাতে সামার ক্যাম্প সম্পন্ন