বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে জাতীয় শিশু দিবস উদযাপন

| বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে শিশু সদনে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শিশু কিশোরদের এগিয়ে আসার আহ্বান করা হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করেন সদনের তত্ত্বাবধায়ক মাওলানা মু. আবদুল কাদের। এতে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আজিজ, শিক্ষক মো. এমরান হোসেন। শেষে শিশুদের মাঝে ইফতার ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়ল দুই বসতঘর
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে ৫০৩ সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত