বাংলাদেশ বৌদ্ধ সমিতি–যুব’র সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ৩ এপ্রিল এনায়েত বাজার মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতি–যুব এর সভাপতি স্বপন কুমার বড়ুয়া। অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া। উদ্বোধক ছিলেন চসিকের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক অশোক বড়ুয়া, যুব পরিষদ জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতি–যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতি–যুব’র সিনিয়র সহ সভাপতি অরূপ কুমার বড়ুয়া, সহ–সভাপতি ড.সৌমেন বড়ুয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সম্পাদক সন্তু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈকত তালুকদার ও রনেল তালুকদার। প্রতিযোগিতায় সংগীত বিভাগে বিচারক ছিলেন জয়ন্তী লালা, শ্বাশতি তালুকদার, পাপড়ি আহমেদ, আইরিন সাহা, ত্রিদীব কুসুম বড়ুয়া রানা, বিশ্বজিৎ বড়ুয়া। আবৃত্তি বিভাগে বিচারক ছিলেন বাচিকশিল্পী আয়শা হক শিমু, শুক্লা মজুমদার, নৃত্য ছিলেন মানসী তালুকদার, রীতা দস্তীদার, শিখা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।













