মাত্র মাস দেড়েকের ব্যবধানে সরকার আবারও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে রদবদল করলো।
কিছুদিন আগে নিয়োগ পাওয়া চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানকে সরিয়ে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরুজ্জামান এনডিসিকে নিয়োগ দেয়া হয়েছে।
গত ১৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নূরুজ্জামানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ প্রদান করা হয়েছে।












