বাংলাদেশ এফ.সি’র জার্সি উন্মোচন

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগে অংশগ্রহনকারী বাংলাদেশ এফ.সি’র জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ফর্টিস এফ.সি’র সভাপতি, সাবেক ফুটবলার মো. শাহিন হাসান। ক্লাবের সভাপতি তসলিমা বেগম মুন্নির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন আলী বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. আদিল আহমেদ কবির, মো. সেলিম, মো. আকবর আলী, বাংলাদেশ এফসি’র সহকারী ফুটবল প্রশিক্ষক মো. সালাউদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি হাসিব আজিজের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমৌরিতানিয়ার বিপক্ষে কষ্টের জয় আর্জেন্টিনার