বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আগামী ৫ জুলাই বুধবার থেকে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে বিটাক মোড়ের কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে আজ ৩ জুলাই থেকে মিলবে টিকিট। সাগরিকার বিটাক সার্কেলের কাউন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারেও আজ সোমবার থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর খেলার দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। সবচেয়ে কম প্রবেশমূল্য ধরা হয়েছে ২০০ টাকা। পশ্চিম দিকের গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। পূর্ব দিকের গ্যালারির প্রতিটি টিকিটের দাম ৩০০ টাকা । ক্লাব হাউজ ৫০০ টাকা । ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা। এছাড়া রুফ টপ হসপিটালিটি আর গ্র্যান্ড স্ট্যান্ড এর টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সিরিজের জন্য আফগান টি-টোয়েন্টি দল ঘোষণা
পরবর্তী নিবন্ধঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই মাঠে নামছে বাংলাদেশ দল