বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সভা গত ৩০ জুন শীলকূপ জ্ঞানোদয় বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
এরপর আলোচ্য বিষয় সমূহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও স্থায়ী ফান্ড গঠন, গঠনতন্ত্র সংশোধন, সংযোজন বিষয়ে সাধারন নির্বাচন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, অ্যাডভোকেট আশীষ বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, সনজিত কুমার বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া,ভূপাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, এস দুকুল বড়ুয়া, টিপু বড়ুয়া অভি, প্রকাশ বড়ুয়া,সুজন বড়ুয়া,সুপলাল বড়ুয়া, সুবল বড়ুয়া, কল্যাণ বড়ুয়া প্রমুখ। সভায় সমিতির আগামী নির্বাচনের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।











